জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০

কবিতা//আজ মন ভালো নেই

লিখেছেন : জাকিয়া জেসমিন (জুথি)    সম্পাদনা     ৩১ মার্চ (বুধবার), ২০১০ ১:৩৯ পুর্বাহ্ন

"আজ মন ভালো নেই"
জাকিয়া জেসমিন (জুথি)
-----------------------------

কালো মেঘে ছেয়ে গেলো আকাশ
তারাগুলো লুকালো দূরে কোথাও
এরই মাঝে আকাশ কথা বলতে শুরু করলো
পরক্ষণেই কেঁদে ফেললো ঝর ঝর করে
যেন বিষন্নতার হাত থেকে বাঁচার জন্য
মনকে হালকা করার বাসনায়_
ঠিক যেন আমারই মত।

দক্ষিণের বাগানে কদম ফুটেছিলো অনেক
তারই সুবাস ছড়াচ্ছিলো বাতাসে
যেন বলছিলো, আসবে তোমার প্রিয়তমা
বাগানের সরু পায়ে চলা পথে হেঁটে
খোপায় কদম গুঁজে বৃষ্টিতে ভিজে
তোমার মন ভালো করে দেবার তরে;
তবে, কেউ এলো না।

তোমায় নিয়ে গাঁথা আমার একটি
ছোট, সুন্দর, প্রিয় শব্দ-ভালোবাসি
সযতনে রেখেছিলাম মনের মাঝে
ভেবেছিলাম বলবো কোন শুভ দিনে
হাতে হাত রেখে, চোখে চোখ মেলে
তোমার পাশে বসে;
তবে, বলা হলোনা!

বিয়ের শানাই বাজছে তোমার বাড়িতে
কত লোকজনে ভরে গেছে ঘর,
বৃষ্টিতে ভিজে বর এসেছে পালকি নিয়ে
তোমায় নিয়ে যেতে তার ঘরের ঘরনী করে;
তুমি হবে তার স্বপ্নের মানসী;
তোমাকে দেখা হবে না আর,
তাই __
আজ মন ভালো নেই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন