জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০

কবিতা // “তুমি রত্নগর্ভা মা”

লিখেছেন : জাকিয়া জেসমিন (জুথি)    সম্পাদনা     ২৪ ফেব্রুয়ারি (বুধবার), ২০১০ ১২:১৮ অপরাহ্ন

"তুমি রত্নগর্ভা মা"

কত শত শত মেধাবী সন্তান
ধারণ করে চলেছ তুমি প্রতিনিয়ত;
কত পদশব্দ, কত কথোপকোথন,
কত ভিড়, কত কলরব নিত্যদিন।

তোমার দেহ গহ্বরের আনাচে কানাচে
আজও বিমূর্ত কত স্মৃতি!
এখানেই সৃষ্ট কত হাসি-কান্নার ইতিহাস;
পুরোনকে বিদায় জানিয়ে
নতুনের প্রবেশ।

জন্মলগ্ন হতে আজ শতবর্ষ
পেরিয়েও দাঁড়িয়ে আছ
এখনও শক্ত পায়ে, দিপ্ত সাহস লয়ে,
সুদূর সোনালী দিন যাপনের
দু'চোখ ভরা স্বপ্ন নিয়ে
তুমি আমাদের রত্নগর্ভা মা।


----------------------------------------------------------

(ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের শতবর্ষ পূর্তি উপলক্ষে রচিত, ১৬/০২/২০১০)
 

নারী কেন এত হেয়!!

লিখেছেন : জাকিয়া জেসমিন (জুথি)   রচনাকালঃ ১৪-০৮-১৯৯৭ ইং

নারী কেন এত হেয়!!
------------------------------------------------

বিকেলের অবসর কাটাতে
জানালার বাইরে তাকালে চোখ মেলে
উদাসী দৃষ্টি যায় কত কিছুতে!
দেখে__
কেউ বলে কবি কবি
কেউ বলে ফাতরামি
কেউ বলে ছ্যাঁকা খাওয়া....

যুবতী কন্যা থাকা ঘরে
ফোন যদি আসে হঠাত ভুল করে
জনৈক নিশ্চুপ থাকে জানে যদি
কেউ ফোন রিসিভ করে,
তাতে__
কেউ বলে মেয়ে খারাপ
কেউ বলে ফাজলামি
কেউ বলে চালাকি!

পথে যখন চলে নারী একা একা
বখাটে ছেলে দেয় শিস আর হিন্দি গানের বাজনা
প্রতিবাদী হয়ে নারী ওদের কিছু বলতে যায়-
তখন__
কেউ বলে বাহাদুরী!
কেউ বলে বেশী বেশী!
কেউ বলে রেখোনা ঘরে,

বাড়ির মেয়ের বিয়ের সময়
বরপক্ষ যখন অহেতুক পিছায়
বাজে লোকের মিথ্যা কথায়!
তখন__
কেউ বলে আইবুড়ি
ভাল নয় সে, ছোঁয়াচ আছে
যেওনা কাছে, থেকো দূরে সরি।

কলেজ কিংবা অফিস শেষে
কোন নারীর ঘরে ফিরতে যদি হয় দেরী
অথবা কোন যুবা পুরুষ
তার সাথে থাকে যদি.....
তবে__
মা-বাবা কহেন, তোর সাহস বেশী
স্বামী কহে, নারীর কাজ দেখাশোনা করা
ঘর-সংসার-স্বামী;
সমাজ বলে, বিনা টিকিতে এসো
চলচ্চিত্র দেখি!!


 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন