লিখেছেন : জাকিয়া জেসমিন (জুথি) সম্পাদনা ১৬ এপ্রিল (শুক্রবার), ২০১০ ৯:১০ অপরাহ্ন
প্রথমে এক বোতল মিথাইল অ্যালকোহলের শুভেচ্ছা রইলো। প্রিয়া আমি তোমাকে ভালোবাসি। আমার এই ভালোবাসা P=mf এর মতই সত্য। তোমার প্রতি আমার ভালোবাসা স্প্রিং নিক্তিতে মাপা সম্ভব নয়। প্রথম যেদিন তোমাকে দেখি সেদিন থেকে আমার হৃদয়ের প্রেমের ট্রানসফর্মার তোমার A.C তড়িৎ প্রবাহের জন্য অপেক্ষা করে আছে। তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় লিফ্ট পাম্পের মত উঠানামা করে ও বন্ধ হয়ে যায় মনের গিয়ার চাকা। আর যখন তোমাকে দেখতে পাই তখন হিলিয়াম গ্যাসের মত হালকা মনে হয় নিজেকে। ওগো আমার মনের টলুইন, ওগো আমার ক্লোরোফর্ম, ওগো আমার ফানেল তুমি কি আমার হৃদয়ের বুদবুদ শুনতে পাওনা? তুমি কি আমার নাট্রোগ্লিসারিনের মতো ভালোবাসা বুঝতে পারোনা? তবে কেনো নিষ্ক্রিয় গ্যাসের মত আচরণ করো? ওগো আমার অক্সিজেন টিউব, কার্বন মনোক্সাইড ভরা এই পৃথিবীতে তোমার প্রেমের বিশুদ্ধ অক্সিজেন দিয়ে আমাকে বাঁচাও।
এসো আমরা আমাদের হৃদয়ের জারন বিজারন ঘটিয়ে সমযোজী বন্ধনে আবদ্ধ হই। দুজনে মিলে সংবর্তিত বর্তনীতে পরিবর্তিত হই। আমাদের প্রেমের জেনারেটরও কোনদিন সিলিকন টিউবে নষ্ট হবেনা। কোনদিন যদি আমাদের প্রেমে মরিচা ধরে তবে আমার হয়ে তুমি গ্যালভানাইজিং করিয়ে নিও।
ইতি
নিউটনের তৃতীয় সূত্রানুসারে প্রত্যেক ক্রিয়ার সামনে সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে। কিন্তু এ চিঠির যেন কোন পার্শ প্রতিক্রিয়া না হয়।
[মোবাইলের এই যুগে ত কেউ কাউকে দুপাতা দূরে থাক, দু লাইন ও চিঠি লিখে না। এটা আমার নিজের সংগ্রহের একটি চিঠি, যা আমার চাচাতো বন আমাকে কলেজ পড়াকালীন লিখেছিল। সেই সময় বান্ধুবীরা এবং কাজিনরা পরস্পরকে অনেক মজা করে চিঠি লেখা চলতো।]

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন