জাকিয়া জেসমিন (জুথি) সম্পাদনা ২৩ জানুয়ারি (শনিবার), ২০১০ ১০:০৩ অপরাহ্ন
দ্বন্দ্ব তোমার আমার সেই কবে থেকে,
আজ হতে আরও দু-আড়াই বছর আগে হবে;
আমাকে তুমি সহ্য করতে পারোনা
কেন কে জানে; আর সবারই অধিকার আছে
তোমার সবকিছুতে; শুধু আমিই এক ভিন্ন
মানুষ যার ছায়াও তোমার অসহ্য!
রাত বা দিন হোক সবচেয়ে বেশি
অনুভব করে কে তোমাকে তা
যদি তুমি জানতে, বুঝবার ক্ষমতা তোমার
হয়তো হবেওনা কোনদিন; আমি হারিয়ে
যাবো, শুন্যতায় মিলিয়ে যাবো তখনও
তুমি আমার পুরনো কিছু স্মরণ করে
অদৃশ্য আস্ফালনে আমাকে ক্ষতবিক্ষত
করতেই থাকবে; তোমার ভালোবাসা বা
প্রীতি পাওয়ার সৌভাগ্য আসবেনা কখনোই;
তোমার আমার দ্বন্দ্ব চলতেই থাকবে যেমন
সূর্য উঠে আর ডুবে যা্য় প্রতিদিন এক
নিয়মের দাসে; তোমার আমার
সম্পর্কও তেমনি রয়ে যাবে।
আজ হতে আরও দু-আড়াই বছর আগে হবে;
আমাকে তুমি সহ্য করতে পারোনা
কেন কে জানে; আর সবারই অধিকার আছে
তোমার সবকিছুতে; শুধু আমিই এক ভিন্ন
মানুষ যার ছায়াও তোমার অসহ্য!
রাত বা দিন হোক সবচেয়ে বেশি
অনুভব করে কে তোমাকে তা
যদি তুমি জানতে, বুঝবার ক্ষমতা তোমার
হয়তো হবেওনা কোনদিন; আমি হারিয়ে
যাবো, শুন্যতায় মিলিয়ে যাবো তখনও
তুমি আমার পুরনো কিছু স্মরণ করে
অদৃশ্য আস্ফালনে আমাকে ক্ষতবিক্ষত
করতেই থাকবে; তোমার ভালোবাসা বা
প্রীতি পাওয়ার সৌভাগ্য আসবেনা কখনোই;
তোমার আমার দ্বন্দ্ব চলতেই থাকবে যেমন
সূর্য উঠে আর ডুবে যা্য় প্রতিদিন এক
নিয়মের দাসে; তোমার আমার
সম্পর্কও তেমনি রয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন