জনপ্রিয় পোস্টসমূহ

সোমবার, ৬ ডিসেম্বর, ২০১০

কবিতা//ভালোবাসা,প্রেম নয়

লিখেছেন : জাকিয়া জেসমিন (জুথি)    সম্পাদনা     ০৫ এপ্রিল (সোমবার), ২০১০ ৫:১৪ অপরাহ্ন

"ভালোবাসা, প্রেম নয়"

অনেকদিন দেখা হয়না
তোমার সাথে
মূলত: সময় নেই।
চোখে ভাসে তোমার ছবি,
খুব ইচ্ছে হয় দেখতে
তোমাকে।
খোঁজ পাওয়া যায়না তোমার
সবাই বলে।
আমার নিজের মনে হয়
তুমি সরে যেতে চাইছো
আমার কাছ থেকে
অনেক দূরে।
জানি না, তুমি জানো কি'না
আমি ভালোবাসি
তোমাকে।
ভাবছো, কি বেহায়া আমি!
দুদিনের পরিচয়ে
ভালোবেসে ফেলেছি।
বিশ্বাস করো তুমি
এ ভালোবাসা, প্রেম নয়।
আমি শুধুই ভালোবেসেছি তোমাকে
আর কিছু ভেবে নয়।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন